“রাসূলুল্লাহ (সাঃ) এর সকাল-সন্ধ্যার দু'আ ও যিকর” বইটি শাইখ আহমাদুল্লাহ সংকলিত ও লিখিত একটি জনপ্রিয় দোয়ার বই। এই বইতে মানব জীবনের সাথে সংশ্লিষ্ট সকাল সন্ধ্যায় পাঠ্য অনেকগুলো দোয়া সংকলন করা হয়েছে। যিকর মানে হলো আল্লাহকে স্মরণ করা বা ডাকা। যা আল্লাহর নৈকট্য লাভের অদ্বিতীয় উপায়। এটি আত্মার খোরাক, বিপদ আপদ থেকে রক্ষা ও দুশ্চিন্তা দূর করার উপায় এবং অল্প সময়ে বিপুল সওয়াব ও মুমিন জীবনের সৌভাগ্যের সোপান। আর দু’আ মানে আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা। মানব জীবনের যেকোনো বিপদে মুসিবত থেকে পরিত্রাণের জন্য দু'আর বিকল্প নেই। এই বইতে কিছু গুরুত্বপূর্ণ যিকর ও দু’আ তুলে ধরা হয়েছে।
বই সম্পর্কিত তথ্য
বইয়ের নাম: রাসূলুল্লাহ (সাঃ) এর সকাল-সন্ধ্যার দু'আ ও যিকর
সংকলক: শায়খ আহমাদুল্লাহ
প্রকাশক: প্রকাশনা বিভাগ, আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্রথম প্রকাশ : মে, ২০১৯
দশম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০২১
গ্রন্থস্বত্ব: সংরক্ষিত
অঙ্গসজ্জা : আবু আইয়ুব আনসারী
কভার ডিজাইন : ওয়ালিউল ইসলাম
মুদ্রণ: স্বরবর্ণ প্রিন্টিং এন্ড প্রেস
মূল্য: ২৫ (পঁচিশ) টাকা (PDF Version Free)
Rasul Sm.-Er Shokal Shondhar Du'a O Zikr
Collected by: Sheikh Ahmadullah
Published by: Publication Department, As-Sunnah Foundation
এই পুস্তিকাটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের 'সাদকায়ে জারিয়া' প্রকল্পের অংশ; বিনামূল্যে বিতরণের জন্য। আপনিও চাইলে শুধু ছাপার খরচ বহন করে সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
যোগাযোগ
০১৭৫৬ ৪০০ ৫৪২/০১৫৫১ ৫৫৫ ৪০০
assunnahfoundationbd@gmail.com
বইয়ের ভূমিকা
মহান আল্লাহর অশেষ অনুগ্রহে রাসূলুল্লাহ-এর সকাল-সন্ধ্যার দু'আ ও যিকর পুস্তিকাটির দশম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে, আল'হামদু লিল্লাহ। এই পুস্তিকায় বিশুদ্ধ সূত্রে বর্ণিত সকাল-সন্ধ্যার বিভিন্ন দু'আ ও যিকর সংকলনের চেষ্টা করেছি। কিছু কিছু দু'আ বা যিকর ব্যাপকভাবে পরিচিত হওয়া সত্ত্বেও গ্রহণযোগ্যতা নিয়ে মুহাদ্দিসগণের বিস্তর আপত্তি থাকায় সেগুলো এখানে আনা হয়নি। যেসব দু'আর বিশুদ্ধতা নিয়ে মতপার্থক্য রয়েছে, সেসবের মধ্যে শুদ্ধতার পাল্লা ভারি- এমন কিছু দু'আ এখানে উল্লেখ করেছি। কোন ভাষার যথার্থ উচ্চারণ অন্য ভাষার অক্ষর দিয়ে সম্ভব নয়; বরং সেক্ষেত্রে বিকৃতির আশংকাই বেশি থাকে। যাদের সরাসরি আরবী পড়তে কষ্ট হয় তাদের নিছক সহায়তার জন্য বাংলা উচ্চারণ দিয়েছি। সুতরাং বাংলা উচ্চারণের ওপর নির্ভর না করে মূল আরবী উচ্চারণ শিখে নেওয়ার অনুরোধ থাকল। আরবী বর্ণ ح এবং ع বুঝানোর জন্য ঊর্ধ্ব কমা (‘) এবং মাদ বোঝানোর জন্য (-) ব্যবহার করা হয়েছে। মাসনুন দু'আ ও যিকরের ক্ষেত্রে অনেক সময় বর্ণনাভেদে দুয়েকটি শব্দ বা বাক্যে কিছুটা ভিন্নতা দেখা যায়; যদিও মূলভাষ্য প্রায় একই থাকে। সুতরাং এক সংকলনের সাথে অন্য সংকলনে সামান্য ভিন্নতায় কোনটিকে ভুল মনে করা আবশ্যক নয়। আমি প্রতিটি দু'আ মূলগ্রন্থ থেকে নির্বাচন করেছি। তারপরও কোন ভুল-ব্যত্যয় আমাদের গোচরে আনলে পরবর্তী সংস্করণে সংশোধন করে নেবো ইনশা-আল্লাহ। টীকার ক্ষেত্রে 'শামেলা' বলতে 'মাকতাবায়ে শামেলা' বোঝানো হয়েছে। আর ই.ফা. বলতে 'ইসলামী ফাউন্ডেশন' বোঝানো হয়েছে।
যিকরের গুরুত্ব
যিকর শব্দের অর্থ স্মরণ বা উল্লেখ-আলোচনা। মুমিনের সকল নেক কাজই যেহেতু মহান আল্লাহর প্রতি মনোনিবেশ এবং তাঁর স্মরণ, সেজন্য সকল নেক কাজই মূলত যিকর। কুরআন-হাদীসে যিকরকে এমন ব্যাপকার্থে উল্লেখ করা হয়েছে। তথাপি যেসব ইবাদত একান্ত আল্লাহর স্মরণার্থেই করা হয় এবং যেগুলোকে বিশেষভাবে যিকর নামেই অভিহিত করা হয়েছে — সচরাচর যিকর বলতে সেসব মৌখিক ইবাদতকেই বোঝানো হয়। এখানে আমরা যিকর বলতে সেটাকেই বোঝাব। যিকর হল আল্লাহর নৈকট্য লাভের অদ্বিতীয় উপায়। মুসনাদে আহমাদের এক বর্ণনায় যিকরকে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে। কুরআনে একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমাণে করতে বলা হয়েছে তা হল আল্লাহর যিকর। যিকর আত্মার খোরাক, শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধের কার্যকর হাতিয়ার, বিপদাপদ থেকে রক্ষা ও দুশ্চিন্তা দূর করার উপায় এবং অল্প সময়ে বিপুল সাওয়াব ও মুমিন জীবনে সৌভাগ্যের সোপান। সহীহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেছেন। মুফাররিদ কারা? জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেছেন, যেসব নারী ও পুরুষ অধিক পরিমাণে আল্লাহর যিকর করেন।
যিকর ও দু'আর সর্বোত্তম সময়
দু'আ ও আযকার মুমিন জীবনের অন্যতম জরুরি আমল হওয়ার কারণে সর্বদাই তা পালনীয়। যিকর ও দু'আর কোনো নিষিদ্ধ সময় নেই বললেই চলে, বরং সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করা যায়। আল্লাহর কাছে চাওয়ার জন্য রাতের শেষাংশ হলো সবচেয়ে আদর্শ সময়। আর নির্ধারিত দু'আ ও আযকারের সর্বোত্তম সময় হলো সকাল ও সন্ধ্যা। মহান আল্লাহ তা'আলা সুরা আলে ইমরানের ৪১ নং আয়াতে বলেছেন: وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا وَسَبِّحُ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ. 'অধিকহারে তোমার পালনকর্তাকে স্মরণ করবে। আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে।' একই নির্দেশ সুরা রূমের ১৭ নং আয়াতে, সুরা আহযাবের ৪২ নং আয়াতে এবং সুরা গাফিরের (আল মু'মিন) ৫৫ নং আয়াতেও উল্লেখ করা হয়েছে। এ কারণে দিন ও রাতের যে কোনো সময়ের চেয়ে রাসূলুল্লাহ সকাল ও সন্ধ্যায় আল্লাহর যিক্র ও তাসবীহে বেশি মশগুল থাকতেন এবং আমাদেরকে সকাল-সন্ধ্যার মূল্যবান সময়ে আল্লাহর যিক্রে মশগুল থাকতে নির্দেশ দিয়েছেন।
রাসূলুল্লাহ (সাঃ) এর সকাল-সন্ধ্যার দু'আ ও যিকর বই PDF
যেভাবে ডাউনলোড করবেন !
যেকোনো বই ডাউনলোড করতে ডাউনলোড লেখার উপর ক্লিক করুন। তাহলে ডাউনলোড শুরু হয়ে
যাবে। লেখায় ক্লিক করার পর ডাউনলোড শুরু না হলে ডাউনলোড লেখার উপর ক্লিক করে
চেপে ধরুন। এবার একটা পপ আপ আসবে সেখান থেকে “Open in new tab in group” অথবা
“Open in new tab” লেখার উপর ক্লিক করুন। এবার ব্রাউজারের Download অপশন চেক
করুন। সেখানে Downloaded File টি দেখতে পাবেন।
ক্লাস ওয়ান থেকে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM
%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%A6%E0%A7%81'%E0%A6%86%20%E0%A6%93%20%E0%A6%AF%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%87%20PDF%20-%20%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%96%20%E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9.jpg)
%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%A6%E0%A7%81'%E0%A6%86%20%E0%A6%93%20%E0%A6%AF%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%87%20PDF.jpg)